মনের ডাইরীতে
মনের ডাইরীতে
ধরাতলে দিকভ্রম হয়ে যখন
বিভোর মনে হেঁটেছি পথ
নিঝুম রাতে দেখেছি স্বপন।
শেষ বেলায় শেষ ঠিকানায় গোধুলী লগ্ন
চোখর ইশারায় আমায়
করেছো ভালবাসায় মগ্ন।
সুন্দরবনে সুন্দরী বৃক্ষের নেই তুলনা
সুতনু সুচারু করে
রূপরাজ্যে করেছে অনন্যা।
বরবর্ণিনী হয়ে বীচি তুলেছো
সুখের আলপনায়
প্রণয়ী হয়ে সব কেড়ে নিয়েছো।
হিসেব নিকেম যতই করি একটি শব্দ উঠে
ভালবাসার লাগাম দিয়ে
মনের ডাইরীতে নিলয় করে রেখেছি ঝুটে।
No comments