সমর্পিত প্রাণ
সমর্পিত
প্রাণ
বরঙ্গনা সেজে যেদিন্ এসেছো ঘরে
মৎসরী হয়ে আমি থেকেছি দূরে,
সুখ শান্তির অন্বেষণে বাহিরে ঘুরেছি
দুঃখ ছাড়া জীবনে কিই-বা পেয়েছি।
দুয়া নয়গো দুয়া নয়গো মহিষীণী বটে,
যখনই চঞ্চল মনে তোমায় দাঁড় করেছি
উম্মাদনার সাগরে শুধু ভেসেছি।
কত দুঃখ কষ্টে ফেলেছি তারে
নীরবে নির্জনে সেই ব্যথা সয়েছে অন্তরে,
অবেলায় ভাবে মন,কি করি এখন
বিনিময়ে---সর্বমূলে আমি সমর্পণ।
বসুমতির মাঝে দিয়েছি যত কষ্ট
দ্বিগুণ কষ্ট দিয়ে হাস যেন মিষ্ট
সকাল সন্ধ্যা আর রাত্র—প্রভাতে
সর্বক্ষণ জেগে থাক নয়নের পাতাতে।
সমর্পিত প্রাণটুকু দিলাম তোমারী তরে
ইহ-পরকালের সাথী করে রেখো গো আমারে।

No comments