নিষিদ্ধ সম্পাদকীয়
নিষিদ্ধ সম্পাদকীয়
এখন যৌবন যার, মিছিলে
যাবার তার শ্রেষ্ঠ সময়
এখন যৌবন যার, যুদ্ধে
যাবার তার শ্রেষ্ঠ সময়।
মিছিলের সব হাত
পা এক নয়।
সেখানে সংসারী থাকে, সংসার
বিরাগী থাকে,
কেউ আসে রাজপথে সাজাতে
সংসার
কেউ আসে জ্বালিয়ে বা জ্বালাতে
সংসার।
শাশ্বত শান্তির যার তারাও
যুদ্ধে আসে
অবশ্য আসতে হয় মাঝে মধ্যে
অস্থিত্বের প্রগাঢ় আহবানে,
কেউ আবার যুদ্ধবাজ হয়ে
যায় মোহরের প্রিয় প্রলোভনে।
কোনে কোনো প্রেম আছে প্রেমিকের
খুনী হতে হয়।
যদি কেউ ভালোবাসে খুনী
হতে চান
তাই হয়ে যান
উৎকৃষ্ট সময় কিন্তু আজ
বয়ে যায়।
এখন যৌবন যার মিছিলে যাবার
তার শ্রেষ্ট সময়

No comments