Notice

আমাদের ওয়েবসাইটটি সম্পুর্ণ্ নতুন।তাই সাইটটির সিস্টেম আপগ্রেডের কাজ চলছে,খুব শীঘ্রেই অনলাইন নিউজপোর্টাল রূপে ফিরছি।আমাদের সাথেই থাকুন ধন্যবাদ।

ভালবাসার জয়-----যতীন্দ্রমোহন বাগচী

ও ভাই,ভয়কে মোরা জয় করিব হেসে--
গোলাগুলির গোলাতে নয়,গভীর ভালবেসে।
খডুক,সায়ক,শাণিত তরবার,
কতটুকুন সাধ্য তাহার, কি বা তাহার ধার-?
শত্রুকে সে জিনতে পারে, কিনতে নারে যে সে--
ও তার স্বভাব সর্বনেশে।
ভালবাসায় ভুবন করে জয়,
সখ্যে তাহার অশ্রুজলে শত্রু মিত্র হয়--
সে যে সৃজন পরিচয়।
শত আঘাত--ব্যথা--অপমানে লয় সে কোলে এসে,
মৃত্যুরে সে বন্ধু বলে ধরে শেষে।

No comments

Powered by Blogger.