একুশের কথা
একুশের কথা
তুমি কাঁদো কেনো----?
আমি যে রক্ত রাঙা একুশ,
তুমি এতো উজ্জল!
আমি যে স্মৃতি শোভা যাত্রার ঐতিহাসিক।
তুমি এতো বাস্থব কি করে----?
সত্য সচেতন সাহসী আমি যে।
তুমি এতো জাগ্রত কি ভাবে----?
আমি নির্ধারিত লক্ষ প্রতিবাদের।
তুমি মহান একুশ---?
সফল সুন্দর অম্লান অক্ষয় মুক্তির শাশ্বত
সুবর্ণ ভাষা যে আমি ।
তুমি কি প্রদিপ্ত প্রতিজ্ঞা---?
আমি প্রেরণার সাবলিল বর্তমান।আমি
অতীত হয়েও চির নতুন আগামীর দিক
নির্দেশনা।
তুমি কার-----?
স্নেহ ছোঁয়া গৌরব উদ্দিপনা।
এতো ফুল তোমার বুকে
আমি যে ফুলকে ধন্য করেছি আজ বুকের
রক্ত ঢেলে!
No comments