Notice

আমাদের ওয়েবসাইটটি সম্পুর্ণ্ নতুন।তাই সাইটটির সিস্টেম আপগ্রেডের কাজ চলছে,খুব শীঘ্রেই অনলাইন নিউজপোর্টাল রূপে ফিরছি।আমাদের সাথেই থাকুন ধন্যবাদ।

কাজলা দিদি


কাজলা দিদি
(যতীন্দ্রমোহন বাগচী)

বাঁশ-বাগানের মাথার উপর চাঁদ উঠেছে ওই,
মাগো আমার শোলক-বলা কাজলা দিদি কই?
পুকুর ধারে লেবুর তলে,
থোকায় থোকায় জোনাক জ্বলে,
ফুলের গন্ধে গুম আসে না, একলা জেগে রই,
মাগো আমার কোলের কাছে কাজলা দিদি কই?

সেদিন হতে কেন মা আর দিদিরে না ডাকো;
দিদির কথায় আঁচল দিয়ে মুখটি কেন ঢাকো?
খাবার খেতে আসি যখন
দিদি বলে ডাকি তখন,
ও-ঘর থেকে কেন মা আর দিদি আসে নাকো?
আমি ডাকি,তুমি কেন চুপটি করে থাকো?

বল মা দিদি কোথায় গেছে,আসবে আবার কবে?
কাল যে আমার নতুন ঘরে পুতুল বিয়ে হবে!
দিদির মত ফাঁকি দিয়ে
আমিও যদি লুকাই গিয়ে
তুমি তখন একলা ঘরে কেমন করে রবে?
আমিও নাই—দিদিও—নাই—কেমন মজা হবে!

ভূঁই-চাঁপাতে ভরে গেছে শিউলী গাছের তল,
মাড়াস্ নে মা পুকুর থেকে আনবি যখন জল।
ডালিম গাছের ফাঁকে
বুলবুলিটা লুকিয়ে থাকে,
উড়িয়ে তুমি দিও না মা ছিঁরতে ‍গিয়ে ফল,
দিদি যখন শুনবে এসে বলবি কি মা বল্।

বাঁশবাশ বাগানের মাথার উপর চাঁদ উঠেছে ওই,
এমন সময় মাগো আমার কাজলা দিদি কই?
লেবুর তলে পুকুর পাড়ে
ঝিঁঝিঁ ডাকে ঝোঁপে ঝাড়ে,
ফুলের গন্ধে গুম আসে না, তাইতো জেগে রই,---
রাত্রি হোল মাগো, আমার কাজলা দিদি কিই?

No comments

Powered by Blogger.